মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

জাতীয় যুব দিবস উপলক্ষে চৌহালীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩:৩০ অপরাহ্ন

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার(১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ৷
 দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সমাজসেবা অফিসার মামুনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  চৌহালী থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক, উপজেলা মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার সেলিম রেজা, উপজেলা জনস্বাস্থ্য অফিসার মোঃ রিয়াজুদ্দিন, একাডেমিক খালিদ মাহমুদ, ইনেসটেক্টার চঞ্চল কুমার মিস্ত্রি, পরিসংখ্যা সোহেল রানা, পল্লি উন্নয়ন অফিসার সেলিম হোসেন,  তামান্না হক, তথ্য ও আইসিটি কর্মকর্তা সম্পা কর্মকার ও প্রাণিসম্পদের  জান্নাতি প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ১৫ যুবদের মাঝে ১২লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর