মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে নান্দাইলে যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:০১ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ১২ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 সানজিদা ইসলাম ছোয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি এম সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর জন কস্তা, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, দৈনিক কালবেলার নান্দাইল প্রতিনিধি হান্নান মাহমুদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, যুব উদ্যোক্তা ফরিদ মিয়া, মোজাম্মেল হক প্রমুখ।
 বক্তারা সভায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানায়।
অনুষ্ঠান শেষে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর