মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

ই-পেপার

আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

লামা (বান্দরবান) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১:০৫ পূর্বাহ্ণ

তামাক ব্যবসা লেনদেন সংক্রান্ত বিরোধে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মোঃ আলী মিয়া (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লামার গজালিয়া  ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) বটতলী পাড়া গ্রামে।
ভুক্তভোগী মোঃ আলী মিয়া জানান, গত বছর ২০২৪ সালে ফেব্রুয়ারি মাস হতে কিস্তি আকারে স্থানীয় তামাক চাষি আব্দুল মোতালেব, পিতা আব্দুল আজিজকে তামাক ক্রয় বাবৎ ১ লক্ষ ২৮ হাজার প্রদান করি। সে প্রতারণা করে মৌসুমে তামাক না দিয়ে এলাকা থেকে উদাও হয়ে যায়। সেক্ষেত্রে সবার জানমতে তার খামার বাড়ি হতে একটি ছোট গরু আমি জিম্বায় নিয়ে আছি। প্রায় ৬ মাস লালন পালন করি। পরে গরুটি ৬৩ হাজার টাকায় বিক্রি করি। এ বিষয়ে কয়েকবার স্থানীয় সামাজিক সালিসি বৈঠক হয়। পাওনাদার ব্যক্তি আমার টাকা গুলো দিবে দিবে বলে না দিয়ে পরে পালাতক রয়েছে।
এদিকে মোঃ নোমান ওসমানী নামে বহিরাগত লোক এসে বর্ণিত গরুটি দাবি ষড়যন্ত্র করে আদালতে আমার বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়ের করেন। তার সাথে একটি প্রভাবশালী চক্রও ষড়যন্ত্রে জড়িত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাদীর বিষয়ে আমি ভালো করে জানিও না।
সম্প্রতিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,মোঃ আলী মিয়ার এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, আব্দুল মোতালেব এর সাথে মোঃ আলীমিয়া লেনদেনের সত্যতা মিলে কিছু ডকুমেন্টস রয়েছে।এবং সমাজের সহজ সরল ব্যক্তি আদালতে মামলার বিষয়ে স্থানীয় ও তার পরিবার চিন্তিত রয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ মোস্তফা সর্দার,খালেক,কুদ্দুস, জোয়েল, শুক্কুর জানান, মোঃ আলী মিয়া বনাম আবদুল মোতালেব এর লেনদেন সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য দু,একবার বৈঠক হয়েও পরে পাওনাদার মোতালেব অনুপস্থিত থাকার কারনে সমাধান করা সম্ভব হয়নি। পরে শুনি এর জের ধরে অন্য একজন লোক গরুর বিষয়ে মামলা করেছে।
ভুক্তভোগীদের দাবি, সিআর ২৭৮/২৫ মামলাটি করা বিষয়ে মাননীয় আদালতে মাধ্যমে সুষ্ঠু তদন্ত করলে আসল ঘটনা উদ্ঘাটন হবে আমার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর