মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সাংবাদিক তুহীন হ*ত্যা*কারীদের দ্রুত বিচারের দাবীতে বাসাইলে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহীনের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবীতে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকরা। শনিবার (৯ আগষ্ট) বাসাইল বাসষ্ট্যান্ড চত্বরে রিপোর্টাস ইউনিটির সভাপতি ও বাংলা টিভি’র বাসাইল-সখিপুর প্রতিনিধি মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এবং ‘দ্যা সাউথ এশিয়ান টাইমস’ পত্রিকার বাসাইল প্রতিনিধি মিলন ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির প্রধান উপদেষ্টা ,চ্যানেল আই’য়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ,প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম মিয়া, বিশিষ্ট ফুটবলার ও  উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ অন্যরা।
 এসময় বক্তারা বলেন,গাজীপুরের সাংবাদিক তুহীনকে প্রকাশ্যে হত্যা করার এই দৃশ্য আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানায়। বাসাইলের সাংবাদিক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অপরাধের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতার আনার দাবী জানায় তারা। বক্তারা বলেন,হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সেটা হবে ভবিষ্যতে মেধাবী সাংবাদিক তৈরীর প্রধান অন্তরায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর