মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বান্দরবানে এমএফএস অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ সভা অনুষ্ঠিত 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

বান্দরবানে (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ সংক্রান্ত সভা বান্দরবানে বিকাশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।’ ৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকাশ লিমিটেড এর সহযোগিতায় বান্দরবান জেলা পুলিশ কর্তৃক আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মেজর এ কে এম মনিরুল করিম (অব.), ইভিপি ও এইচওডি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড।’
 এতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন’, আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান সময়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিশেষ করে বিকাশ এর মাধ্যমে আর্থিক লেনদেন সহজ হলেও, এর অপব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে প্রতারণামূলক কল, মিথ্যা পুরস্কারের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া, হ্যাকিং ইত্যাদির মতো ঘটনা সমাজে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ প্রযুক্তি নির্ভর অপরাধ প্রতিরোধে বদ্ধপরিকর। বিকাশ লিমিটেডের সঙ্গে যৌথভাবে এ ধরনের অপব্যবহার প্রতিরোধে আজকের মতবিনিময় সভা অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুলিশের গোয়েন্দা দক্ষতা এবং বিকাশ লিমিটেডের প্রযুক্তিগত সক্ষমতা একত্রিত করে আমরা এই চক্রকে চিহ্নিত ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো।’
একই সাথে জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করতে হবে যেন সাধারণ জনগণ এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়ে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাকে নিরাপদ ও নির্ভরযোগ্য রাখতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর