মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

সাতক্ষীরায় জামায়াতের বিশাল বিক্ষোভ আগামির  বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ: মুহা: আব্দুল খালেক

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

জুলাই—আগস্ট’২০২৪ ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাতক্ষীলায় জামায়াতের উদ্যোগে গণ মিছিল আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়, তুফান মোড় হয়ে বড়বাজার সড়কের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটি বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হয়ে ১৫মিটি পর মিছিলটির শেষ প্রান্তের সাথে মিশে যায়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শতশত মানুষ এ মিছিলে অংশ নেয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক মিছিলটির নের্তৃত্ব দেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সভায় বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহ:অধ্যাপক ওমর ফারুখ, জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, অধ্যাক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারী মাওলানা  রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, প্রমুখ।
প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ১৬ বছর পর দেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আবু সাঈদ, মুগ্ধসহ হাজার হাজার শহীদের দেশ হচ্ছে এ বাংলাদেশ। বিগত ৫৩ বছরে কোন শাসকের পক্ষে বাংলাদেশে শান্তি উপহার দেয়া সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এদেশের মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। এ ধরনের একটি মানবিক বাংলাদেশ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে জনগণ আপনাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবে।”
তিনি বলেন, “এদেশের মানুষ মনে করে জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ উপহার দিতে পারবে। তাই মানুষ জামায়াতে ইসলামীকে এত ভালোবাসে। আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ ইনশাআল্লাহ।”
এর আগে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠ থেকে শহর শিবিরের সভাপতি আল মামুনের নের্তৃত্বে ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি র্যালি বের হয়। র্যালিটি খুলনা রোড মোড় হয়ে নিউমার্কেটে পথসভার মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর