মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

পাকুন্দিয়ায় গণঅভ্যুত্থানের মিছিলে বিএনপির এক নেতার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান মিছিলে গিয়ে আল আমিন ভূঁয়া নামের এক বিএনপি নেতা স্ট্রোক করে মারা গেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।
আল আমিন (৪০) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন জানান, মঙ্গলবার পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস পালন উপলক্ষে গণঅভ্যুত্থান মিছিলের আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহল মোড়ে উপজেলা বিএনপির অফিসের সামনে আসেন। এ সময় ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার রুহের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। একই সঙ্গে উপজেলা বিএনপির গণঅভ্যুত্থান মিছিল সহ সকল প্রোগ্রাম স্থগিত ঘোষণা করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, বিএনপি নেতা আল আমিনকে হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যু বরণ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর