মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

নাগরপুরে পারফরমেন্স ভিত্তিক স্কিমে ৩৬ শিক্ষার্থী ও ১৪ শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কৃত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:২২ অপরাহ্ন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (PBGSI)’ স্কিমের অধীনে নাগরপুরে ৩৬ জন মেধাবী শিক্ষার্থী এবং ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, টাঙ্গাইলের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুল হাসান, সবুক্তগীন সহকারী পরিদর্শক আবুল খায়ের মোহাম্মদ এবং উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান।
২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতির হার, প্রশাসনিক দক্ষতা, সহশিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের উপর ভিত্তি করে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ বলেন,এই উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর