মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

রামগড়ে শ্রদ্ধা ও মর্যাদায় পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার একমাত্র শহিদ মো. মজিদ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

 

রসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার , পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মঞ্জিলা জুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।

 

শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে রামগড় উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পণ করে।

 

পরে বাদ যোহর উপজেলার প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ নিহত ও আহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

 

কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে রামগড় থানার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর