বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

অভয়নগরে জেলা পরিষদের উদ্যোগে আমাদের চোখে জুলাই বিপ্লব অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে আমাদের চোখে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয়েছে। বিপ্লবের ধ্বনি নতুন প্রজন্মের কন্ঠে ধারন করে জুলাই নব জাগরনের উদ্দেশ্যে জেলা পরিষদের উদ্যোগে সব প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতা ৩০ জুলাই বুধবার বেলা ১১ টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এক আলোচনা সভা প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই  গণঅভ্যুত্থানের ডকুমেন্ট প্রদর্শন, বৃক্ষ রোপন, কুইজ প্রতিযোগিতা, জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণ স্বাক্ষর কর্মসূচি, পথ নাটক, জুলাই স্মৃতি চারনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শহিদুল ইসলাম, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম, দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন, আইসিটি সম্পাদক ইমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী, এম এন সাকিব, সালেহা সুলতানা উষা, আশা লতা, সোহানুর রহমান সোহাগ, সদস্য জাহিদ হোসেন ইমন মনির হাসান, মেহেদী হাসান, শিক্ষার্থী মেহেদী হাসান, ফয়সাল আহমেদ, হাসিবুর রহমান, মোল্লা মো. ফেরদৌস, সাজিদুল মল্লিক, সাইফুল ইসলাম, সিয়াম হোসেন, এহসানুল হক পৌর ছাত্র দলের আহবায়ক আসাদুজ্জামান ইমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর