বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঈশ্বরদীতে আলেয়ার চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা  রাণীনগর উপজেলা প্রেসক্লাবে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা রক্তদহ বিল খননে মিলবে বাড়তি ১৭০ কোটি টাকার ফসল

নাইক্ষ্যংছড়ি বাইশারীতে ৭ বছরের শিশু অপহরণ

বান্দরবান প্রতিবেদকঃ
আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙাঝিরি এলাকায় সশস্ত্র মুখোশধারীরা ঘরে ঢুকে ৭ বছর বয়সী এক শিশুকে অপহরণ করেছে।
 মঙ্গলবার (২৯ জুলাই)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুখোশ পরিহিত সশস্ত্র একটি গ্রুপ রাঙাঝিরি এলাকায় একটি বাড়িতে হামলা চালায়। তারা ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং দ্রুত শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত শিশুর নাম বাপ্পি (৭)। সে সৌদি প্রবাসী সাবুল কাদের ও শাহেদিয়া দম্পতির একমাত্র সন্তান।
অপহৃতের পরিবারের একজন সদস্য জানায়, অপহরণকারীরা বাংলা ভাষায় কথা বলছিল এবং তাদের আচরণে মনে হয়েছে তারা সবাই বাঙালি। ঘটনার পরপরই পরিবারটি নাইক্ষ্যংছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এদিকে অপহরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার করে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে।”
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, “শিশু অপহরণের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর