সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

মোসলেহ উদ্দিন বিএসসি’র স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রয়াত মোসলেহ উদ্দিন বিএসসি’র স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ই আগস্ট) নান্দাইল মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা সদর শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সভাপতি সুলতান আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম আল সাদাতের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রাথমিক শিক্ষক সমিতি নান্দাইল শাখার সভাপতি আমিনুল ইসলাম, শিক্ষক এনামুল, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম প্রমুখ।

 

স্বরণ সভায় বক্তারা প্রয়াত শিক্ষক মোসলেহ উদ্দিনের স্মৃতিচারণ করে উক্ত শিক্ষক পরিবারের প্রতি লক্ষ্য রাখার জন্য সংসদ সদস্য সহ সকলের সহযোগীতার আহব্বান জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল অনলাইন সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান ফকির, উক্ত শিক্ষক পরিবারের সদস্য, মাধ্যমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ সহ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভায় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে একটি কল্যাণ ফান্ড গঠন করতে আহব্বান করেন এবং পাশাপাশি নান্দাইলে কর্মরত সাংবাদিকদেরকে ঐক্যমত গড়ে তুলে তাদেরকেও একটি ফান্ড করার জোর আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর