সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

গৌরনদীতে বাল্যবিয়ে বন্ধে প্রচারাভিযান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে “করোনা মহামারী সময়কালীন বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযান” শীর্ষক আলোচনা সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস হলরুমে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এবং গার্লস অ্যাডভোকেসি অ্যালায়েন্স ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা মোঃ শামছুল আলম আকন, গৌরনদী উপজেলা এনজিও সম্নয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী। সভায় শারিরিক দূরত্ব বজায় রেখে শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর