সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

অভয়নগরে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে জাকারিয়া (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন ঘোপেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জাকারিয়া ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে চেঙ্গুটিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ওরফে খোকার একমাত্র ছেলে। পরিবার সূত্র জানায়, দুপুরে জাকারিয়া সহ তাঁর কয়েক বন্ধু ভৈরব নদীর ঘোপেরঘাটে গোসল করতে যায়। গোসল শেষে সবাই বাড়ি ফিরে আসলেও জাকারিয়া ফিরে আসেনি।

 

পরে জাকারিয়ার বন্ধুদের কাছ থেকে জানা যায়, সে নদীতে ডুব দিয়ে হারিয়ে গেছে। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। নওয়াপাড়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, নওয়াপাড়ায় কোন ডুবুরী দল না থাকায় খুলনা জেলা ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের সদস্য ও এলাকাবাসী ঘটনাস্থলে জাকারিয়ার সন্ধান করছে। ফায়ার সার্ভিসের ডুবুরী দল এখনও পৌঁছায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর