সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

বরিশালে ধর্ষনকারী পিতার শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নগরীর পলাশপুর এলাকায় নরপশু পিতা আব্দুস ছালাম কর্তৃক অস্টম শ্রেনীতে পড়ুয়া নিজ কন্যাকে ধর্ষনের ঘটনায় আটক ছালামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মা ও মেয়েসহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদররোডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় ঘৃনতম ঘটনায় আইন শৃক্সখলা বাহিনীর সঠিক তদন্তসহ ধর্ষনকারী নরপশুর স্বামীর ফাঁসির দাবি চেয়ে বক্তব্য রাখেন, নির্যাতিতার মা মাসুমা বেগম, মামা আব্দুল করিম, এলাকাবাসীর পক্ষে সাইদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের সংগঠক মাহিন হোসেন প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে একাত্বতা প্রকাশসহ ন্যায় বিচারের প্রত্যশা কামনা করে বক্তব্য রাখেন বাসদ’র জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিকেলে অস্টম শ্রেনীতে পড়ুয়া মাদরাসা ছাত্রী কন্যাকে (১৪) নিজ ঘরে বসে জোরপূর্বক ধর্ষণ করে পিতা ছালাম। এসময় ছালামের স্ত্রী বিষয়টি দেখে প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে কাউনিয়া থানায় স্বামী ছালামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে নিজ কন্যাকে ধর্ষনকারী নরপশু পিতা আব্দুস ছালামকে পুলিশ গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর