সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নবীনগরে স্কুল-কলেজ সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনে সরকারি খেলার সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

মো: আনোয়ার হোসেন , নবীনগর উপজেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার(৯/৮)দুপুরে জাতীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল মহোদয় সরকার থেকে আনা বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্কুল-কলেজ সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা ভলিবল ও কেরামবোর্ড বিতরন করা হয়।

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, চেয়ারম্যান আজহার হোসেন জামাল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, সাংবাদিক সঞ্জয় সাহা ও উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন, সাবেক ছাত্রনেতা পারভেজ হোসেন ও সাংবাদিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর