মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

  দু’গ্রামে বিরোধ, প্রাণ গেল যুবকের, আহত ৪

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে দু’গ্রামের পূর্ব বিরোধ ও তু”ছ ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনির মারধরে মো. রমজান আলী (২২) নামে এক যুবকের অবশেষে মৃত্যু হয়েছে।
নিহত রমজান আলী উপজেলার বড়খালী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। এ গণপিটুনি মারধরের ঘটনায় আহত হয় একই গ্রামের আজাদ (২৮), অনিক (২৪) আলাউদ্দিন (২৫) ও কবির (২০) নামে তার ৪ বন্ধু।
গত সোমবার রাতে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে গাজীপুর ওয়ালটন কোম্পানীতে চাকুরি করতো। মঙ্গলবার (১২ মে) সকালে রমজানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে গোপালপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার জোত আতাউল্লা ও খানপাড়া এ দুই গ্রামের মধ্যে দীর্ঘ দিন যাবৎ তু”ছ ঘটনাকে নিয়ে বিরোধ চলছিল। গত ২৮ এপ্রিল রমজানসহ তার বন্ধুরা বিকালে জোত আতাউল্লা গ্রামে ঘুরতে গেলে খানাপাড়া গ্রামের মানুষ ভেবে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাদের কে পিটিয়ে মারধর করে। এতে ঘটনা¯লে রমজান গুরুত্বর আহত হলে ¯’ স্থানীয়রা  তাকে উদ্ধার গোপালপুর উপজেলান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানকার চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে কিছুদিন ভর্তি থাকার পর ঢাকার একটি হাসপাতালে অপারেশনের জন্য রেফার্ড করেন চিকিৎসকরা। গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় গোপালপুর থানা তদন্ত কর্মকর্তা কায়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে রমজানের বড় ভাই শাহীন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মারধরের যারা জড়িত রয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর