সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকায় ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জেল 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২০ অপরাহ্ন

আটঘরিয়ায় বিসমিল্লাহ রেস্টুরেন্টে অনৈতিক কাজে লিপ্ত থাকায় অপরাধে দুইজনকে হতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে  প্রত্যেককে ৩০ দিনের জেল দেয়া হয়েছে।

শুক্রবার ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে বারোটার দিকে আটঘরিয়া বাজারে বিসমিল্লাহ রেস্টুরেন্টে এঘটনা ঘটে।
জানা গেছে, আটঘরিয়া থানা পাড়া গ্রামের সদর আলী ছেলে  মমিন উদ্দিন(৩৬), পাবনা সদর উপজেলার পৈলানপুর মাঠপাড়া গ্রামের হারুন অর রশিদ এর মেয়ে তুলি খাতুন(২৮) এদিন বেলা সাড়ে বারোটার দিকে আটঘরিয়া বাজার নিউ মার্কের পিছনে বিসমিল্লাহ রেস্টুরেন্টে অনৈতিক কাজে লিপ্ত হয়।
এসময় বাজারের লোকজন বিষয়টি জানতে পারলে তাদেরকে হাতেনাতে ধরে থানা পুলিশের কাছে সৌর্পদ করেন।
পরে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দঃবিধি ১৮৬০ এর ২৯১ ধারায মোতাবেক দোষী সাব্যস্ত করে ৩০ দিনের বিশ্রম কারাদন্ড দন্ডিত করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা  হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর