সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপি’র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২০ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাদ মাহমুদ, সহকারী জেলা কমান্ড্যান্ট শাহ আলম, আটঘরিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানা, চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ওমর ফারুক, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সামিউল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল জানান, উপজেলার মোট ২০টি পূজা মণ্ডপের জন্য প্রাথমিকভাবে ৪০জন মহিলা এবং ৮০জন পুরুষ আনসার ও ভিডিপি’র সদস্য বাছাই করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর