সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন

পাবনা-রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাতমাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরদীর সাহাপুরের মৃত জলিল প্রামাণিকের ছেলে শিমুল প্রামানিক (৩২) ও দাপুনিয়া ইউনিয়নের ইসলাম গাতি ভাটাপারা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর হোসেন (৩০)।
আহতরা হলেন- ইসলাম গাঁতি গ্রামের মৃত এলাই হোসেনের ছেলে হামিদুল (২৫), সুবহান প্রামাণিকের ছেলে মোহাম্মদ রেজাউল (৩০), সাহাপুরের আব্দুর রবের ছেলে শরিফুল ইসলাম (২৮), আনার হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩০), মিজানুরের ছেলে হারেছ (৩২), রবিউল ইসলাম (৩৫) ও আব্দুল (৩৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার বাস টার্মিনাল থেকে ঈশ্বরদী অভিমুখে ছেড়ে যাওয়া ছাব্বির পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
এ সময় অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এসে আহতদের উদ্ধার পাবনার বিভিন্ন  হাসপাতালে ভর্তি করে।
এদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল থেকে নিয়ে সদর থানায় রাখা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে।
দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি পুলিশি হেফাজতে রয়েছে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হতাহত পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর