সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ন

পাবনা সদরের পাইকেল গ্রাম আমজাদ হোসেন (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ভাবে ধারণা করছে।
নিহত আমজাদ সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের আসের প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, পাইকেল গ্রামের আফজাল হোসেন ও নিহত আমজাদ হোসেনের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরের দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আফজাল লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  আমজাদ কে গুরুতর আহত করে।
স্থানীয়রা প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতাল ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরের দিকে সে মারা যায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, নিহতের মৃতদেহ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর