রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

চাটমোহরে মাদকের আখড়ায় তালা ও চেয়ারম্যানের পদত্যাগ দাবি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে যুবলীগের নিয়ন্ত্রণাধীন মাদকের আখড়া খ্যাত লানন একাডেমিতে হামলা চালিয়ে তাদের অফিস ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি’র নেতা কর্মীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রেলবাজার লালন চর্চা কেন্দ্র নামে পরিচিত আখড়ায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে নেতা কর্মীরা মূলগ্রাম ইউনিয়ন পরিষদে গিয়ে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিক্ষোভ করে পরিষদের তালা দিয়ে আসে।

এ বিষয়ে মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস জানান, সরকারের অবৈধ ভোটের নির্বাচনে বকুল চেয়ারম্যান হয়েছে। তাকে জনগন ভোট দেয়নি। যেহেতু সে পরিষদে নিয়মিত আসেন না, তাই আমরা তার পদত্যাগ দাবী করছি।
তিনি আরো বলেন, লালন একাডেমী নামে যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা এখানে মাদকের আখড়ায় পরিণত করেছে। এখানে গাজা, হিরোইন, ইয়াবার রমরমা ব্যবসা করে তারা। এখান থেকে বিভিন্ন সময় দেশীয় অস্ত্র, চাকু, রামদা নিয়ে বের হয়ে বিএনপি ও সাধারন জনগনের উপড় হামলা চালিয়েছে। তাই আমরা আজ বিএনপি নেতা কর্মীরা ও সাধারন জনগনকে নিয়ে এই মাদকের আখড়ায় তালা দিয়ে দিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর