সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই যুবক নিহত 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৩ অপরাহ্ন

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মধু ও মঞ্জু নামে দুই যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার হালিম হোটেলের সামনে।
নিহত মিলন হোসেন পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ি গলির আরমান শেখের ছেলে ও মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে।
নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে নাস্তা করার জন্য দুইজন হোটেলের সামনে এসে পৌঁছোলে কয়েকজন দুর্বৃত্ত এসে তাদেরকে ছুরিকাঘাত করে। পরে দুইজনই হোটেলের সামনে লুটিয়ে পরলে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর