শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ২:৩১ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইফুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেন এর ছেলে ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ  প্রকল্পের রহিম ওয়াল্ড কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, নিহত সাইফুল ইসলাম সহ ৩ জন মোটর সাইকেল যোগে রুপপুর প্রকল্পে যাচ্ছিলো, ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে আসা মাত্রই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। অপর দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর