সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

এক দফা এক দাবি নিয়ে সাধারণ আনসার সদস্যদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ন

সাধারণ আনসার সদস্যদের চাকুরী জাতীয়করণের এক দফা এক দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রোববার (২৫ আগস্ট) দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাধারণ আনসার সদস্যদের পক্ষে বক্তব্য দেন, মো. আ: রাজ্জাক, মো. সোহেল রানা, মো. সুজন, মো. হযরত আলী, মো. ফরিদুল প্রমুখ।
মানববন্ধনে সাধারণ সদস্যদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গে বক্তারা বলেন, আমরা অনেকদিন যাবত বৈষম্যর শিকার হয়ে আসছি। আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না। বক্তারা বলেন, আমরা জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা/গার্ডে অঙ্গীভূত হয়ে কাজ করে আসছি। আমরা আর অঙ্গীভূত হয়ে কাজ করতে চাই না৷ তাই সাধারণ আনসার সদস্যদের চাকুরী জাতীয়করণের এক দফা এক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। তাদের এক দফা এক দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁসিয়ারী দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর