রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পৌর মেয়র অপসারণের সংবাদে আটঘরিয়া উপজেলা বিএনপি ও জামায়াতের আনান্দ বিজয় মিছিল

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ চত্বরে জামায়াতে ইসলামী  এবং বিএনপির যৌথ উদ্যোগে সোমবার ১৯ আগষ্ট অবস্থান ধর্মঘট চলাকালে আটঘরিয়া পৌর মেয়র অপসারণের সংবাদে আনান্দ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল থেকে জামায়াত শিবির নেতাকর্মীরা উপজেলা চত্তর এবং বিএনপি নেতাকর্মীরা পৌর চত্তরে অবস্থান নিয়ে  নানা স্লোগানে স্লোগান দিতে থাকে।
এসময় আটঘরিয়া পৌর মেয়র বাতিলের সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীরা পৌরসভা থেকে আনান্দ মিছিল করে উপজেলা চত্বরে জামাতের সাথে একত্রিত হয়।
পরে উভয় দলের নেতাকর্মীরা আনান্দ বিজয় মিছিল বের করে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে আলোচনা সভা করেন।
এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও, মো: জহুরুল ইসলাম খান, উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আক্তার মিলন, পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন, সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাও, নাসির উদ্দিন। সঞ্চালনায় ছিলেন জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল আলামিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর