সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আওয়ামীলীগের মতো প্রতিহিংসার রাজনীতি করে না বিএনপি – আফরোজা আব্বাস 

মামুন হোসেন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৪:১২ অপরাহ্ন

প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। শনিবার সকালে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নারী শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এ কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জাতীয় বীর আখ্যা দিয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান আফরোজা আব্বাস। তিনি বলেন, ছাত্ররা রক্ত দিয়ে আমাদের বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এনে দিয়েছে। বুকের পাথর নেমে যাওয়ায় এখন বুক ভরে শ্বাস নিতে পারছি। আমরা বিএনপির পক্ষ থেকে তরুন সমাজকে অভিনন্দন জানাই।
বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আফরোজা আব্বাস বলেন, আওয়ামীলীগ সাধারণ মানুষ ও ভিন্ন মতের মানুষকে অত্যাচার করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না। হামলা মারপিট না করে প্রতিটি এলাকায় ভালোবাসা, ভাতৃত্বের বন্ধনে সমাজ গড়ার নির্দেশনা দেন তিনি।
আফরোজা আব্বাস মহিলা দলে ও জেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত পাবনার বলরামপুর সরদারপাড়ার সুলতানা পারভীন, দক্ষিণ রাঘবপুরের কোহিনূর আক্তার পিয়া, রাজা বটতলা এলাকার মাহাজেবিন ও মাসুম বাজার এলাকার নাবিলার সাথে কথা বলেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, জেলা মহিলা দল সভানেত্রী পূর্ণিমা ইসলাম, বিএনপি নেতা আনিসুল হক বাবু, মাহমুদুন্নবী স্বপন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুবদল নেতা তসলিম হাসান সুইট, জেলা জাসাস সভাপতি খালেদ হোসেন পরাগসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর