সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঈশ্বরদীতে স্বৈরাচার শেখ হাসিনার শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, কারাবন্দিদের মুক্তি দাবী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

শেখ হাসিনা ৩০ বছর পর তার পিতার হত্যাকারীদের বিচার করতে পারলে আমরা কেন ছাত্র-জনতা ও রাজনৈতিক দলের শত শত নেতাকর্মীদের গুম হত্যা করায় শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করতে পারবো না। অবশ্যয় পারবো। শেখ হাসিনা যেখানেই পালিয়ে থাকুক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে। প্রতিটি হত্যার বিচার করা হবে। খুনি শেখ হাসিনাকে কঠোর শাস্তি দেওয়া হবে। পাথর মেরে হত্যা করা হবে। একই সঙ্গে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ফরমায়েশী রায়ে কারাবন্দি ঈশ্বরদী বিএনপির ৪৭ নেতাকর্মীসহ সকল রাজবন্দিদের মুক্ত করা হবে। বুধবার (১৪ আগষ্ট) বিকাল ৫টার দিকে পাবনার ঈশ্বরদীতে স্বৈরাচার ও খুনি শেখ হাসিনার শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্যকালে এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশে হরিলুটের রাজত্ব কায়েম করে দেশের অর্থনৈতিক শক্তি ধ্বংস করেছে। নিজের ছেলে সজিব ওয়াজেদ জয়, বোন শেখ রেহেনাসহ দলীয় নেতাকর্মীরা দেশের সম্পদ লুট করে বিদেশে অর্থের পাহাড় গড়েছে। দেশকে এক অস্থিরতার মধ্যে ফেলেছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। কণ্ঠরোধ করেছিল। বিভিন্ন দলের শত শত নেতাকর্মীকে গুম হত্যা করেছে। আয়না ঘর নামে নির্মাম কুঠিরে বছরের পর বছর আটকিয়ে রেখেছিল। এসব কিছুরই বিচার করা হবে। স্বৈরাচার খুনি শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখন দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তাই দেশে নতুন প্রজন্ম ছাত্র-জনতার মধ্যে হাসিনা ও আওয়ামীবিরোধী দূর্গো গড়ে তুলতে হবে। আগামী দিনগুলোতে পথে, পথে আওয়ামীলীগকে প্রতিরোধ করতে হবে। এর আগে বিকেলে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা শহরের রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১ নং গেট মোড়ে পথ সভায় মিলিত হয়। পৌর যুবদলের সদস্য সচিব কেএম সাজেদুজ্জামান জিতুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র আহবায়ক এস এম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্টু সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদ হাসান সোনামণি , পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিটু , পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহামুদুল ইসলাম শাওন, ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ রউফ আব্দুল, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, যুবদল নেতা ডাবলু হোসেন, যুবদলের সদস্য সুজন হোসেন, সাগর হোসেন, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম জুঁই,  যুবদলের নেতা মোসারফ শেখ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর