সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৩ আসামির ৭ দিনের রিমান্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ ৩ আসামিকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বাকি ৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা হত্যা মামলার সাবেক ওসি প্রদীপসহ ৩ আসামিকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বাকি ৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আত্মসমর্পন করেনি এমন ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাত ৮টার দিকে কক্সবাজার আদালতে সিনহা হত্যা মামলায় র‌্যাবের করা রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড চেয়েছিল র‌্যাব। আদালত তিনজনের ৭ দিন করে মঞ্জুর করেছেন। বাকি ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন।    এর আগে, র‌্যাব ৭ আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর