সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সিংড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিকে কেন্দ্র করে সহিংসতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও অঙ্গ সংগঠন।

রবিবার (৪রা আগস্ট) সকাল সাড়ে ১০ টায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান লিখন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মোহন আলী, পৌর যুবলীগের সভাপতি জনি হাসান লাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

এদিকে সিংড়া থানার ওসি মোঃ আবুল কালামের নেতৃত্বে সকাল থেকেই বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক অবস্থানে দেখা যায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর