সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ঢাকা-পাবনা মহাসড়কে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিল, পুলিশের সহযোগিতা

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণমিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুক্রবার (২ আগস্ট) বাদ জুমা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় ছাত্র-জনতা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’; ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘স্বৈরাচারির গতিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি শ্লোগান দেন।
শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে শান্তিপুর্ণভাবে অবস্থান নেয় পুলিশ, বিজিবি, ডিবি, র‍‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় পুলিশের সাজোয়া যানও মোতায়েন করতে দেখা গেছে। কিন্তু শিক্ষার্থীদের প্রথমে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। শিক্ষার্থীরা শান্তিপুর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিলে এতে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে চলে যান শিক্ষার্থীরা।
এবিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপু্রণভাবে মিছিল করে চলে গেছেন। যেহেতু তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে আমরা তাদের সহযোগিতা করেছে। পরিস্থিতি এখন  শান্ত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর