সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় বৃষ্টিতে ভিজে  হাজারো শিক্ষার্থীদের বিক্ষেভ

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করেই পাবনার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢল নামে।
শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে সমবেত হয়। পরে বেলা ১২ টার দিকে মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বরে সামনে এসে অবস্থান করেন এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ছাত্র-জনতা,এক  দফা এক দাবি, স্বৈরাচারির পদত্যাগ’, ‘আমার ভাই জেলে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’; ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘স্বৈরাচারির গদিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি ।
এ সময় প্রশাসনের দায়িত্বরত পুলিশ, বিজিপি, র‌্যাব, ডিবিসহ সকল আইনর্শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভ মিছিলে কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এসময় শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি আহবান জানান ন্যায় সঙ্গত এই আন্দোলনে তাদের সহযোগিতা করার জন্য।
শহরে বেশ কিছু সময় অবস্থান করে ১টার দিকে বিক্ষোভ মিছিলটি আবারও সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে কর্মসুচির সমাপ্তি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর