সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

আটঘরিয়া প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৬:২১ অপরাহ্ন

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন শোভাযাত্রা আলোচনাসভা ও মৎস্যপোনা অবমুক্ত এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বুধবার(৩১) জুলাই উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা চত্তর পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
মৎস্য পোনা অবমুক্তের পর উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে  আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪,(আটঘরিয়া ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব এমপি।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম এর  সভাপতিত্বে সভায় স্বাগতম বক্তব্য দেন মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারি, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, সফল মৎস্যচাষীদের মধ্যে বক্তব্য রাখেন আবু তাহের।
কৃষি অফিসার কৃষি বিদ সজীব আল মারুফ, প্রাণী সম্পদ অফিসার আকলিমা খাতুন, নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, সহ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মৎস্য চাষিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিসার শরিফুল ইসলাম বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে তিন জন সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ভরতপুর গ্রামের আল মামুন হোসেন  মাছের সাথে মুক্তা চাষ, মতিগাছা গ্রামের মোক্তার হোসেন মনোসেক, রতিপুর গ্রামের  আবু তাহের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর