মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

এনামুল হক বাদশা, সিংড়া(নাটোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।

সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো রেজাউল করিম, প্রধান সহকারী নাজনীন নীলা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন, আব্দুল ওয়াদুদ দুদু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট ভূমিসেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী ৮ জুন হতে ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হবে। ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে কাজ করছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর