মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নলডাঙ্গায় বজ্রপাতে একজনের মৃত্যু,আহত-১

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে কামরুল হোসেন(৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (০৭ জুন) দুপুর ০১:৩০ ঘটিকায়  নলডাঙ্গা উপজেলার পিরগাছা কোমরপুর গ্রামের গোরস্থান সংলগ্ন বারনই নদীতে এ ঘটনা ঘটে। কামরুল হোসেন একই এলাকার লুৎফর রহমানের ছেলে এবং পেশায় কৃষক।

স্থানীয় ইউঃপিঃ চেয়ারম্যান এস এম আশরাফুলজ্জামান মিঠু জানান, দুপুরে বারনই নদীতে  কামরুল সহ মজনু মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই কামরুল এর মৃত্যু হয়। এতে একই গ্রামের মজুন(৪০) পিতা আহাদ আলী আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন সহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে  কামরুলের মরদেহ এবং আহত মজনুকে উদ্ধার করেন। বর্তমানে মজনু চিকিৎসার দিন রয়েছেন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর