সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে সমলয় ধান কর্তণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩ জুন, ২০২৪, ৬:২০ অপরাহ্ন

পাবনার চাটমোহরে প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরোধান (হাইব্রিড) ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদশনীর কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের সাহায্য ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।

চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া ব্লকে যন্ত্রের সাহায্য এ ধান কর্তণের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, সুর্পীম সীডের জোনাল ম্যানেজার কৃষিবিদ রবিউল ইসলাম, টেরিটরি ম্যানেজার মিজানুর রহমান, আজকের পত্রিকার প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, ইউপি সদস্য হাসিনুর রহমান, কৃষক নাইম হোসেন প্রমূখ।

উল্লেখ্য, চাটমোহর উপজেলার ভাদড়া ব্লকে সমলয় কার্যক্রমের আওতায় ১ শত ৫০ বিঘা জমিতে যন্ত্রের সাহায্য ধান রোপণ করা হয়। যার চারা তৈরি করা হয়েছিল ট্রে দ্বারা এবং কম্বাইন্ড হারভেস্টারের সাহায্য ধান কর্তন করা হচ্ছে। আধুনিক এ প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কম হয়েছে। ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষি অফিস।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর