মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সুজানগরে স্পিড বোট সার্ভিসের অফিস ভাংচুর !! বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির অবমাননা অভিযোগ

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩ জুন, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন

সুজানগরে নির্বাচন পরবর্তী সহিংসতা বেড়েই চলছে। রোববার বিকেলে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ পদ্মা স্পিড বোট সার্ভিসের অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু জানান, নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে, পদ্মা স্প্রিড বোট সার্ভিসের অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। দৃর্বত্তরা অফিস ভাংচুরের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবিকে অবমাননা করেছে, এটা খুবই দুঃখজনক। ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক মন্ডল জানান, গুটিকয়েক লোকের কারণে এসব ঘটনা হচ্ছে। যুবলীগ নেতা শামীম রেজা জানান, পদ্মা স্পিড বোট সার্ভিসের অফিস কে আমরা দলীয় অফিস হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে আলাপচারিতা করা হয় এখানে। সেই হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রাখা ছিল। এলাকার চিহ্নিত দৃর্বত্তদের হামলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি ভাঙচুর ও গুরুত্বপূর্ণ কিছু মালামাল লুট করে নিয়ে গেছে। অফিসে দায়িত্ব প্রাপ্ত সাহিদুল প্রামানিক জানান, হামলার সময় অফিস বন্ধ ছিল, দৃর্বত্তরা আমাদের না পেয়ে অফিস ভাংচুর করে পালিয়ে যায়। খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান, মালফিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন। ভাঙচুর অফিস পরিদর্শন শেষে তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর