মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে অসহায় ও দুস্থ দু’শ পরিবারে আশা’র খাদ্য সহায়তা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের দু’শ পরিবারের জন্য উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে খাদ্য সহায়তা প্রদান করেছেন ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা গোপালপুর শাখা। রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাসের মাধ্যমে এ সব খাদ্য সহায়তা প্রদান করা হয়। দু’শ বস্তা খাদ্য সামগ্রীর প্রতি বস্তায় ছিল, ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবন।

এ সময় উপস্থিত ছিলেন, আশা গোপালপুর শাখার রিজিওনাল ম্যানেজার বিনয় কৃষ্ণ রায়, শাখা ম্যানেজার মো. শহিদুল ইসলাম ও মো. লিয়াকত আলী, সহকারি ম্যানেজার মনির ও সাইফুল ইসলাম প্রমুখ। বি.দ্র- আশা দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে ১৯৭৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আর্থিক সেবা তথা ঋণ কর্মসূচির মাধ্যমে দরিদ্র, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে মো. সফিকুল হক চৌধুরী এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর