মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় চোরাই অটোভ্যানসহ তিনজন গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় একটি চোরাই অটোভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার থেকে অভিযান চালিয়ে সিংড়া ও বগুড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ মে উপজেলার দুলুসী গ্রামের চা স্টলে চা পানের সময় ব্যাটারিচালিত অটোভ্যান হারিয়ে যায় বিশ্বাসপুর গ্রামের মিলন উদ্দিনের। পরে তিনি সিংড়া থানায় মামলা করেন।
এরপর সিংড়া থানার ওসির নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় মোঃ মুর্শিদ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় অটোভ্যানটি সে চুরি করে বিক্রি করেছে। তার দেওয়া তথ্যমতে ইটালি ইউনিয়নের কয়াখাস গ্রামের অটোভ্যান মেকার হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে সে জানায় ১৩ হাজার ৫০০ টাকায় অটোভ্যানটি কিনে মেরামত করে ২১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে সে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পাঁচগ্রাম থেকে আব্দুর রাজ্জাককে অটোভ্যানসহ গ্রেপ্তার করে পুলিশ।
সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, অটোভ্যান চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ মামলায় তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর