মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ খোরশেদ আলম (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ মে) বেলা ১১ টার সময় উপজেলার মাধনগর রেলওয়ে ষ্টেশনের উত্তর পার্শ্বে ২৪৪ নং ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের পুর্ব জোয়ান এলাকার মোঃ বাবু প্রামানিকের ছেলে। সে পশ্চিম মাধনগর পুরুষোত্তমবাটী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
মাধনগর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোঃ মোমিন আলী প্রামানিক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালের দিকে স্কুল ছাত্র খোরশেদ আলম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে বেলা ১১ টার দিকে কানে মোবাইলের হেডফোন দিয়ে রেললাইন ধরে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় ২৪৪ নং ব্রীজের নিকট পৌছালে পেছন দিক থেকে রাজশাহীগামি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি সান্তাহার জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুক্তার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর