মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

করোনায় ১৩৬০০ হতদরিদ্র পরিবারের পাশে- উপজেলা প্রশাসন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে করোনায় কর্মহীন ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান সহ মানবিক কর্মকান্ড অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।
করোনা পরিস্থিতি মোকাবেলায় নাগরপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর আর্থিক সহযোগিতায় গত ১০-০৫-২০২০ ইং, তারিখ পর্যন্ত উপজেলার ১৩০০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ৬০০ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
রবিবার ১১ মে ২০২০, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এক প্রেস কন্ফারেন্সের মাধ্যমে নাগরপুর উপজেলার সরকারি ও বেসরকারি ভাবে খাদ্য সামগ্রী বিতরণ ও মানবিক সহায়তার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, আমরা এ পর্যন্ত সরকারি ভাবে ১৬২ মেট্রিক টন চাল ও ৭ লক্ষ ৯০ হাজার টাকা এবং শিশু খাদ্যের জন্য ২ লক্ষ ২৮ হাজার টাকা অর্থ বরাদ্দ পেয়েছি। মাননীয় এমপি মহোদয় দিয়েছেন, ১৫ লক্ষ ৩৬ হাজার টাকা এবং পাকুটিয়া ইউনিয়নের আবু সাইদ ও আজিজুর রহমান এই দুজনে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা, সরকারি ত্রাণ তহবিলে প্রদান করেছেন। সরকারি ও বেসরকারি ভাবে এ পর্যন্ত অর্থের পরিমাণ প্রায় ২৪ লক্ষ টাকার উপরে। প্রাপ্ত বরাদ্দ থেকে ১০ মে পর্যন্ত উপজেলার ১৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ৬০০ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করে হয়েছে। নাগরপুরে কর্মহীন হয়ে পড়া প্রায় সকল গোষ্ঠী যেমন, জেলে, তাঁতি, কুমার, হিজড়া সম্প্রদায়, সিএনজি , অটো রিক্সা চালক, চা বিক্রেতা, আনসার, মসজিদের ইমাম, গ্রাম পুলিশ সহ  হতদরিদ্রদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের প্রথম দিকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল দেওয়া হলেও বর্তমানে সবজি চাষীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে দিক বিবেচনা করে, তাদের সবজি ক্রয় করে ত্রাণ তালিকায় যুক্ত করা হয়েছে। হটলাইন সেবা চালু করে মধ্যবিত্ত ও হতদরিদ্র পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছানো হচ্ছে।করোনায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এছাড়া ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে নানা ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ইউএনও সৈয়দ ফয়েজুল  ইসলাম উপস্থিত গনমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।
এ প্রেস ব্রিফিং এর সময় আরও উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন করীর, ইউপি চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর