রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পাবনা কিশোরী ধর্ষণের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মামলার বাদীর সংবাদ সম্মেলন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

পাবনার সুজানগরে কিশোরীকে ধর্ষণের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার বিকেলে সুজানগর উপজেলা ভাটপাড়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর নানী জহুরা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে এলাকার বখাটে মোস্ত, বারেক মৃধা সহ কয়েকজন কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিম চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অথচ এই ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি রাজনৈতিক পক্ষ ষড়যন্ত্র শুরু করেছে। তারা ধর্ষণের ঘটনাকে উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা হিসেবে পরাজিত প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের লোকজন অপপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যম facebook ও মিডিয়াতে নিউজ করেছে যা আদৌ সত্য নয়। মামলার বাদী নানি জহুরা খাতুন বলেন, আমি আমার পরিবার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাবকে ভোট দিয়েছি। এখানে তার লোকজন এ ঘটনার সাথে জড়িত নয়। তিনি প্রকৃত ধর্ষণকারীর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর