মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় বাজার তদারকির অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১৮ মে) সকালে সিংড়া উপজেলার ধুলিয়াডাঙ্গা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, শনিবার সকালে সিংড়া উপজেলার ধুলিয়াডাঙ্গা বাজার এলাকায় আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ব্যাটালিয়ান টিমের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫১ ধারায় উপজেলার ধুলিয়াডাঙ্গা বাজার এলাকায় অবস্থিত মল্লিকা ফার্মেসির স্বত্বাধিকারী মো. রাকিবুল ইসলামকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশে সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই বাজারে অবস্থিত সামাদ ফার্মেসির স্বত্বাধিকারী সাব্বির আহমেদকে ৩৭ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশে সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা এবং তারেক স্টোরের স্বত্বাধিকারী তারেককে আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিক্স সামগ্রী বিক্রির উদ্দেশে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ১ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, বাজার তদারকি অভিযানে তিন ব্যবসায়ীকে বিভিন্ন সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর