মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে তিন দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৮ মে, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন

চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল ১১ টার দিকে উপজেলা শহীদ মিনার চত্বরের এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে একটি র‍্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।

বিশেষ অতিথির বক্তব্যে দেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, আজকের পত্রিকার প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। এ মেলায় মোট ২০ টি স্টল অংশগ্রহণ করে।সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর