মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী বাচামারা বিবিসি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রোকনুজ্জামান খানের জন্ম দিনটিকে স্মরণীয় করে রাখতে কলেজ ক্যাম্পাসে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। শুভ জন্মদিন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে সৌন্দর্যবর্ধনকারী ও ভেষজ গাছের চারা রোপণ করেছে কলেজ পরিবার।
রবিবার (১১ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে উপস্থিত থেকে নিজ হাতে বিভিন্ন প্রজাতির সৌন্দর্যবর্ধক চারা রোপণ করেন অধ্যক্ষ রোকনুজ্জামান খান। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান। জন্মদিন উদযাপনের প্রথাগত আনুষ্ঠানিকতার বাইরে এসে ক্যাম্পাসের পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির এমন উদ্যোগকে সাধুবাদ জানান সচেতন মহল। বৃক্ষরোপণকালে অধ্যক্ষ রোকনুজ্জামান খান বলেন, “জন্মদিন উদযাপনের সেরা উপায় হলো প্রকৃতির ছোঁয়া নেওয়া এবং সমাজ ও পরিবেশের জন্য কল্যাণকর কিছু করা। এই গাছগুলো যেমন ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াবে, তেমনি শিক্ষার্থীদের জন্য একটি মনোরম ও ছায়াসুনিবিড় শিক্ষার পরিবেশ তৈরিতে সহায়তা করবে।