সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:০১ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে “ইমাম সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন, বাসাইল এর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকলিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, বাসাইল উপজেলা ইফা মডেল কেয়ারটেকার মোঃ রাশেদুল ইসলাম এবং সাধারণ মডেল কেয়ারটেকার মোঃ ইয়াছিন আলী।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ।
বক্তারা বলেন, ইমামগণ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ধর্মীয় শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে ইমামদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকার ইমামগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর