বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ঈশ্বরদীতে মোটরসাইকেলে পেট্রোল নিতে গিয়ে র*ক্তা*ত্ত হলেন যুবক

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার আরামবাড়ীয়ায় মুনসুর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত উজ্জ্বল হোসেন উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের মো. আকমল হোসেনের ছেলে। উজ্জ্বল হোসেন বলেন, মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে গিয়েছিলাম। সেখানে বিশৃঙ্খলা দেখে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে পেট্রোল নেওয়ার জন্য অনুরোধ করি। এ নিয়ে কয়েকজন তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কে বা কারা আমাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ফিলিং স্টেশনে পেট্রোল নিতে আসা এক মোটরসাইকেল চালক মো. আরমান হোসেন বলেন, আমরা দুই শতাধিক মোটরসাইকেল চালক ফিলিং স্টেশনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ মারামারি শুরু হয়। পরে দেখি একজনের শরীর দিয়ে রক্ত ঝরছে। তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান বলেন, সকালে রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ছুরি না। ধারালো কাচ হতে পারে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর