বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মন্ডতোষ গ্রামে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার দায়ে ৩১ মার্চ মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। তিনি জানান, সরকারি সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে সড়কের স্থায়িত্ব নষ্ট হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়, যা সম্পূর্ণ বেআইনি।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মো: শাহাদৎ হোসেন (৬০), পিতা- মৃত তমিজ উদ্দীন, সাং- মন্ডতোষ, ভাঙ্গুড়া, পাবনা কে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মো: সোয়াদ হোসেন (২৫), পিতা- মো: শাহাদৎ হোসেন, সাং- মন্ডতোষ, ভাঙ্গুড়া, পাবনা এবং মো: আলিফ হোসেন (২১), পিতা- মো: ইউছুব আলী, সাং- দাদাপুর, ঈশ্বরদী, পাবনা কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে ভেকু দিয়ে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ ও সড়ক রক্ষায় নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর