বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে সমাজ আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিকরা। শুক্রবার (৩১ মার্চ ২০২৬) আশারফ জিন্দানী (রহ.) মাজার সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন পরিচালনা কমিটি গঠনেরও দাবি তোলা হয়।
মানববন্ধনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম আক্তারুজ্জামান, সাবেক ইউপি সদস্য ও মসজিদের সাবেক সদস্য কামাল হোসেন বিপ্লব, সাবেক সদস্য সচিব নিমাই চড়া ইউনিয়ন বিএনপি ও শাহী মসজিদের সাবেক সদস্য রাশিদুল ইসলাম হেলাল, সাবেক সভাপতি নিমাই চড়া ইউনিয়ন বিএনপি ও সমাজ শাহী মসজিদের সাবেক সদস্য আলহাজ্ব আবুল হোসেন, সাবেক আহ্বায়ক নিমাই চড়া ইউনিয়ন বিএনপি খন্দকার ফরহাদ আহমেদ রাজু, সাবেক আহ্বায়ক নিমাই চড়া ইউনিয়ন বিএনপি খন্দকার শাহাবুদ্দিন সাজু, গ্রাম প্রধান আবু বক্কর পরামানিক এবং সমাজ শাহী মসজিদের সাবেক সদস্য আলহাজ্ব আনসার পরামানিকসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাজার ও মসজিদ পরিচালনা কমিটির কিছু সদস্য দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মাজারের সম্পত্তি ও দান-সাদকার অর্থ আত্মসাৎ করছেন। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর