বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আবুল হোসাইনের সম্মানিত মাতার ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম।
প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নিজ বাসভবনে সাবেক ছাত্রনেতা মো. আবুল হোসাইনের মাতা ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তিকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত।
তিনি আরও বলেন, আমি তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই। একজন সাবেক ছাত্রনেতার মাতা হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। তিনি মহান আল্লাহ তা’আলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।